ঢাকাFriday , 16 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ৪

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার সদর উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
শুক্রবার ভোরে উপজেলার কুখরালি গ্রামের রাহাতুল্লাহ চালের মিলে এই ঘটনা ঘটে। নিহত সোনিয়া খাতুন (২৫) শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।
আটককৃতরা হলেন- সাদ্দাম হোসেন, মিল মালিক সোহাগ হোসেন, সাদ্দাম হোসেনের প্রেমিকা নাজমা খাতুন ও সাদ্দামের মা।
সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেরিনা আক্তার জানান, সাদ্দাম হোসেন ও তার স্ত্রী সোনিয়া খাতুন কুখরালি গ্রামে রাহাতুল্লাহর মিলে কর্মচারী হিসেবে কাজ করতেন। একই মিলে কাজ করতেন সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী নাজমা খাতুন। নাজমা খাতুনের স্বামী কাজ করেন পাটকেলঘাটার ত্রিশ মাইলের একটি কারখানায়। এর মধ্যে নাজমা খাতুন ও সাদ্দাম হোসেন পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে সাদ্দাম হোসেন ও সোনিয়া খাতুনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
শুক্রবার ভোরে সাদ্দাম তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে গলায় রশি দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখেন বলে অভিযোগ উঠেছে। সোনিয়া খাতুনের মুখে, গলায় ও পিটে আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে।