ঢাকাThursday , 15 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেরি বিকল, ভোলা-লক্ষীপুর দুই পাড়ে যানজট

Link Copied!

ভোলা সংবাদদাতা : ভোলা-লক্ষীপুর রুটে তিনটি ফেরির একটি বিকল হয়ে পড়ায় দুই পাড়ে আটকা পড়েছে শতাধিক যানবাহন। ফেরি সংখ্যা কম হওয়ায় এখানে যানজট প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।
ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ অপেক্ষমান মালবাহী ট্রাক ও বিভিন্ন যানবাহন আটকে থাকায় সৃষ্টি হয়েছে নতুন দুর্ভোগের। লক্ষীপুর অংশেও অনুরূপ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এ রুটে ‘কলমীলতা’, ‘কৃষানী’ ও ‘কনঁকচাপা’ নামের তিনটি ফেরি নিয়মিত চলাচল করছিল। কিন্তু কৃষানী গত দুই দিন ধরে বিকল হওয়ায় ফেরি চলাচলে অনিয়মের সৃষ্টি হয়। আর এ কারণেই সৃষ্টি হয় এই যানজট দুর্ভোগ।
ইলিশা ফেরিঘাটে অপেক্ষমান ট্রাক চালক মোঃ নাসিরউদ্দিন জানান, তিনি বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে ফেনী থেকে ভোলার বোরহানউদ্দিনে এসে ফেরিঘাটে আটকা পড়েছেন। আটকা পড়েছেন ভোলা সদর উপজেলার ট্রাকচালক লুৎফর রহমান। শুধু নাসির, লুৎফর ও রফিক নয় ফেরির অপেক্ষায় রয়েছে তাদের মতো আরও অনেক পরিবহন। তাদের দাবি, এ রুটে স্বাভাবিক চলাচলের জন্য ৪টি ফেরি প্রয়োজন। বর্তমানে রয়েছে ৩টি। এর মধ্যে একটি বিকল হওয়ায় পারাপার আরও কঠিন হয়ে পড়েছে।
এই রিটের ফেরির ব্যবস্থাপক এমরান খাঁন জানান, এ রুটে ৩টি ফেরি নিয়মিত চলছিল। একটি বিকল হওয়ায় দুই পাড়ে বহু যানবাহন আটকা পড়েছে। এ রুটে অন্তত চারটি ফেরির প্রয়োজন বলে তিনিও জানান।