ঢাকাThursday , 15 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোল্ডেন ফিল্ডের নতুন গেমিং কেসিং

Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : গেমারদের জন্য দেশের বাজারে এসেছে গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের নতুন অ্যালুমিনিয়াম গেমিং কেসিং।
৫৩০০ মডেলের এই অ্যালুমিনিয়াম গেমিং কেসিংটি ১৪০এমএম/৩৬০এমএম ওয়াটার কুলিং সিস্টেম সম্পন্ন। এতে রয়েছে ১টি ইউএসবি ৩.০ এবং ২টি ইউএসবি ২.০ পোর্ট, ৪এমএম ডাবল সাইড উইন্ডোজ টেমর্পাড গ্লাস ও ২এমএম অ্যারোমেটাল প্যানেল।
গেমিং কেসিংটি ফুল টাওয়ার এটিএক্স এম-এটিএক্স আইটিএক্স মাদারবোর্ড, ১৮০এমএম সিপিইউ কুলার, ২টি ৩.৫ ইঞ্চির হার্ডডিস্ক ড্রাইভ ও ২টি ২.৫ ইঞ্চির সলিউ স্টেট ড্রাইভ সাপোর্টেড এবং এর ডাইমেনশন এইচ৫৫৮xডি২৬১xডাব্লিউ৫৩১এমএম। এছাড়াও কেসিংটি ৪০০এমএম পর্যন্ত গ্রাফিক্স কার্ড সাপোর্টেড।
গোল্ডেন ফিল্ডের ৫৩০০ মডেলের নতুন এই গেমিং কেসিং বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। স্টাইলিশ ডিজাইন এবং আধুনিক প্রযুক্তির এই কেসিংটির মূল্য ১৮ হাজার টাকা। আরো জানতে ভিজিট: www.globalbrand.com.bd।