ঢাকাWednesday , 14 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মেলায় চায়ের দোকানে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরিত হয়ে অজ্ঞাত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচজন।
বুধবার বেলা ১১টার দিকে মহেশখালী উপজেলার ঠাকুরতলা এলাকার আদিনাথ মন্দিরসংলগ্ন মেলার উৎসবস্থলে এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ।
ওসি জানান, বুধবার সকালে আদিনাথ মেলার উৎসবস্থলে বসা একটি চায়ের দোকানে আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে সাতজন আহত হন। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। মৃতদেহগুলো দগ্ধ হয়ে বিকৃত হয়েছে। নিহতদের লাশ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতদের মধ্যে একজন আনুমানিক ৪৫/৫০ বছর বয়সি পুরুষ এবং অন্যজন ৪০/৪৫ বছর বয়সি নারী।
ওসি প্রদীপ বলেন, মঙ্গলবার থেকে শুরু হয়েছে মহেশখালীর আদিনাথ মন্দিরসংলগ্ন সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক আদিনাথ মেলা। প্রতি বছর তিন দিনব্যাপী আয়োজিত মেলায় বিপুল সংখ্যক পূণ্যার্থীদের সমাগম ঘটে। মেলা উপলক্ষে নানা পণ্য-সামগ্রী নিয়ে পসরা খুলে বসেছে দোকানীরা।