ঢাকাTuesday , 13 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই মাদক চোরাচালানি গ্রেপ্তার

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহরে অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক চোরাচালানিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার ভোরে জেলখানা রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মানিক মিয়ার ছেলে নুরনবী (২০) ও সদর উপজেলার পশ্চিম মাইজচারা গ্রামের হাসান উল্যার মেয়ে পারভিন আক্তার (২৫)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আবুল খায়ের দুই মাদক চোরাচালানিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।