ঢাকাTuesday , 13 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোশাক কারখানার গুদামে আগুন

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের সিটি করপোরেশনের জিরানীতে অবস্থিত তুরাগ ফ্যাশন পোশাক কারখানার গুদামে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ড ঘটেছে। কালিয়াকৈর এবং সাভারের ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ইপিজেড ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আব্দুল হামিদ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে তুরাগ ফ্যাশন পোশাক কারখানার সেমিপাকা ভবনের ফেব্রিকসের গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর এবং ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে থাকা ফেব্রিকস পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওই কর্মকর্তা।