ঢাকাTuesday , 13 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেএমবির আঞ্চলিক নেতাসহ আটক ২

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর ঝিনাইদহ অঞ্চলের এক আঞ্চলিক নেতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সোমবার দিবাগত রাতে তাদের আটক করে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, বই এবং ডলার উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি জানান, এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।