ঢাকাMonday , 12 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারও ১৫ ফেব্রুয়ারি থেকে ১১দিন ব্যাপী বইমেলা শুরু হচ্ছে চট্টগ্রামে। শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। মুসলিম ইনস্টিটিউট চত্বরে এই বইমেলার আয়োজক চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সৃজনশীল প্রকাশক পরিষদের অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই মেলা প্রাণবন্ত হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরও সিটি কর্পোরেশন বই মেলার আয়োজন করেছে। মেলা স্বার্থক ও সফল করতে ইতিমধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ বই মেলাকে সফল করতে সৃজনশীল প্রকাশক পরিষদ ও বই মেলায় অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান সামসুদ্দোহা।
বই মেলায় প্রতিদিন বইয়ের বিকিকিনির পাশাপাশি কবিতা ও ছড়া পাঠের আসর, নতুন বই এর মোড়ক উন্মোচন, লেখক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভাসহ নানা আয়োজন থাকবে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।