ঢাকাSunday , 11 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ১৫টি পেট্রোল বোমা উদ্ধার

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় ১৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাবের সদস্যরা। সেখান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সকালে সদর উপজেলার চরকৃষ্ণপুর গ্রামে অভিযান চালায় র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত মো. শাহারিয়ার হোসেন শান্ত (২২) ফরিদপুর শহরের গোয়ালচামট সড়কের শাহাদত হোসেনের ছেলে।
র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরকৃষ্ণপুর গ্রামের শিবলু শেখের বাড়ির পাশে অভিযান চালিয়ে খড়ের গাদা থেকে ১৫টি পেট্রোল বোমা ও ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় শাহারিয়ার হোসেন শান্তকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃত শান্তের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র, মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। তিনি দীর্ঘ দিন কোতোয়ালি থানা এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রয়সহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন।
তিনি জানান, র‌্যাব বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় বিস্ফোরক ও মাদক আইনে মামলা করেছে।