ঢাকাSunday , 11 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপুল পরিমাণ হীরার গহনা উদ্ধার

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরার সীমান্ত থেকে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা বিপুল পরিমাণ হীরার গহনা উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
রোববার সকাল ৯টার দিকে সাতক্ষীরায় ৩৮ বিজিবির হেড কোয়ার্টারে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়েছে।
বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, গত ৫ ফেব্রুয়ারি বিজিবির ভোমরা ক্যাম্পের নায়েক সুবেদর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্তের ৩নং মেইন পিলারের ৭০ গজ বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল পরিমাণ হীরার গহনা জব্দ করে। গহনাগুলো হীরার কি না তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করতে খুলনায় পাঠানো হয়। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়- সেগুলোর হীরার গহনা। গহনার মধ্যে ৯৭ পিস হীরার আংটি, ২০ পিস ডায়মন্ডের লকেট ও ৫০ পিস নাকফুল। যার মূল্যে প্রায় ৭০ লাখ টাকা।
তিনি বলেন, চোরাকারবারিরা বিপুল পরিমাণ হীরার গহনা বাংলাদেশে পাচারের উদ্দেশ্য নিয়ে আসছিল। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা গহনা ফেলে পালিয়ে যায়।