ঢাকাSunday , 11 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় দুইপক্ষের সংঘর্ষে যুবক নিহত

Link Copied!

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার মদন উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে।
শনিবার গভীর রাতে সংঘর্ষ হয়। নিহত যুবকের নাম কামরুল ইসলাম (৩৩)। তিনি উপজেলার গোবিন্দশ্রী গ্রামের জৈন উদ্দিনের ছেলে। আহত যুবকের নাম মাসুম মিয়া। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাত্তার নামে একজনকে গ্রেপ্তার করেছে।
মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে স্থানীয় চায়ের দোকানে রাত সাড়ে ১২টার দিকে ইমরান ও মাসুম সিনেমা দেখছিল। টিভি দেখাকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুই যুবকের নেতৃত্বে তাদের স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মাসুম ও তার পক্ষের কামরুল আহত হন। পরে তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। মাসুমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মদন থানার ওসি শওকত আলী জানান, নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে।