ঢাকাFriday , 9 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ডলার ও ভারতীয় মুদ্রাসহ আটক ৫

Link Copied!

যশোর প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ পাঁচ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী যাত্রী রয়েছে। ভারত থেকে পাচার হয়ে আসার পর শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক ইমামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে কয়েকজন পাসপোর্ট যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ সংবাদের ভিত্তিতে সুবেদার আব্দুল ওয়াহাব বিজিবি একটি দল নিয়ে পাঁচজন পাসপোর্ট যাত্রীকে আটক করে আইসিপি ক্যাম্পে নিয়ে আসে। পরে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ৯০০ ডলার, ৩৫ লাখ ২০ হাজার ভারতীয় রুপি ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার করা হয়। যা বাংলাদেশি প্রায় ৬০ লাখ টাকা ।
আটকরা হলো- নজরুল ইসলাম, জুয়েল খান, শহিদুর রহমান. শাহিদা বেগম ও ইয়াছমিন আক্তার। এদের সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।