ঢাকাFriday , 9 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউপি বিএনপির আহ্বায়কসহ ৬ জন আটক

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়কসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযানে তাদের মুকসুদপুর ও কোটালীপাড়া থেকে আটক করা হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া রায় নিয়ে এলাকায় নাশকতা ঘটাতে পারে- এমন আশঙ্কায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাচ্চু শেখকে (৪৮) আটক করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, যে কোনো নাশকতা ঠেকাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।