ঢাকাFriday , 9 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নয় নেতা-কর্মীসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যে কোনো ধরনের নাশকতা এড়াতে জেলায় দুই দিন অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পর যে কোনো ধরনের নাশকতা এড়াতে জেলায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি আজও (শুক্রবার) দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, যে কোনো ধরনের নাশকতা এড়াতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।