ঢাকাThursday , 8 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় গ্রেপ্তার ৫৭, বিজিবি মোতায়েন

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতাবিরোধী বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩৭ নেতা-কর্মীসহ ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা সামনে রেখে সাতক্ষীরায় গত কয়েক দিন ধরে ধরপাকড় চলছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির ১৩ জন ও জামায়াতে ইসলামীর ২৪ জন নেতা-কর্মী রয়েছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে জেলায় পুলিশের পাশাপাশি সীমান্তরক্ষা বাহিনী বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তিনি আরো জানান, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা এড়াতে জেলায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।