ঢাকাThursday , 8 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর খুলশী থানার গরিবউল্লাহ শাহ হাউজিং সোসাইটি থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরিবারের সঙ্গে অভিমান করে বুধবার রাতে নিজ বাসার ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে সায়মা আকতার (২১) আত্মহত্যা করেছেন। সায়মা চট্টগ্রাম সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ আলাউদ্দিন জানান, সায়মা পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে। পরিবারের সদস্যরা টের পেয়ে উদ্ধার করে গভীর রাতে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।