ঢাকাWednesday , 7 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের আগের দিন নোয়াখালী জেলা শহরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- নোয়াখালী পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু হানিফ, নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর আহমদে ভূইয়া, পৌর যুবদল নেতা মো. রিয়াজ।
আগামীকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেওয়ার তারিখ নির্ধারিত রয়েছে। এ মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও এই মামলার আসামি। এ মামলায় দোষী প্রমাণ হলে তাদের কারাদণ্ড হতে পারে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও নাশকতার মামলা রয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।