ঢাকাWednesday , 7 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বাসের ধাক্কায় ৫ জন নিহত

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা ভায়া মাওয়া মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাসামদিয়ায় বুধবার সকালে বাসের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আফজার হোসেন জানিয়েছেন, নিহতদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ভাঙ্গা উপজেলার পাঁচকুল গ্রামের আবুল শেখ (৩৫), ব্রাক্ষ্মনকান্দা গ্রামের মিজানুর রহমান (৪০) ও ভাঙ্গা পৌরসভার চৌধুরী কান্দা গ্রামের খালেদা বেগম (৩৩)। বাকি এক নারী ও এক পুরুষের পরিচয় জানা যায়নি।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে মালিগ্রাম থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা অটোরিকশাকে মাওয়াগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর তিনজন মারা যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে সেখানে দুইজনের মৃত্যু হয়। বাসটি আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।