ঢাকাWednesday , 7 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস সরবরাহের লাইন ছিদ্র হয়ে বাসায় আগুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের একটি বাড়িতে গ্যাস সরবরাহের লাইন ছিদ্র হয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার সকাল ৮টা ৯ মিনিটে মোহাম্মদপুরের বাঁশবাড়ির ৭/২ নম্বর বাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্যাস সরবরাহের লাইন ছিদ্র থাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।