ঢাকাTuesday , 6 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক ব্যবসা নিয়ে বিরোধে যুবক খুন

Link Copied!

পাবনা প্রতিনিধি : মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে পাবনার ছাতিয়ানীতে সহযোগীদের হাতে ফয়সাল হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় রনি হোসেন নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল পাবনা পৌর সদরের ছাতিয়ানী পূর্বপাড়া মহল্লার ফখরুল ইসলামের ছেলে এবং আহত রনি একই এলাকার রইস উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে ফয়সাল-রনির সঙ্গে তাদেরই লোকজনের বিরোধ চলছিল। এরই জেরে সোমবার রাত ১টার দিকে ছাতিয়ানী পূর্বপাড়া মহল্লায় বাড়ির সামনে রনিকে এবং ফজলে রাব্বী স্কুলমাঠে ফয়সালকে কোপায় তাদের সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তবে রাতের অন্ধকারে ফয়সালকে খুঁজে পায়নি স্বজনরা।
পাবনা সদর থানার এসআই আব্দুস সালাম জানান, মঙ্গলবার সকালে ফজলে রাব্বী স্কুলমাঠে ফয়সালের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এসআই সালাম জানান, নিহত ফয়সাল ও আহত রনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জেরে সহযোগীরাই ফয়সালকে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।