ঢাকাMonday , 5 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না.গঞ্জে খালেদার যাত্রাপথে ৪ নেতা আটক

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিলেটে যাওয়ার পথে নারায়াণগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত হওয়া দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকসহ চার নেতাকে আটক করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়াণগঞ্জে খালেদা জিয়াকে স্বাগত জানাতে নেতা-কর্মীরা সানারপাড়, শিমরাইল ও আড়াইহাজারে অবস্থান নেয়।
সেখান থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সুমন, অ্যাডভোকেট মাইনুদ্দিনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বিএনপি কর্মী ইসরাফিল ও জুয়েলকেও আটক করা হয়েছে।
বিএনপির ছয়জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন।