নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে সড়ক দুর্ঘটনায় অন্তর (১২) নামে এক শিশু নিহত হয়েছে।সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অন্তার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সোহেল মিয়ার ছেলে। অন্তর তাজমহল রোডের একটি রেস্তোঁরার কর্মী।
জানা গেছে, সকালে অন্তর মোহাম্মদপুরের জাপান সিটি গার্ডেনের সামনের রাস্তা পার হচ্ছিল। এসময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১১ টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন লাশ মর্গে রাখা হয়েছে।

