ঢাকাMonday , 5 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে আগুনে একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- ওয়ারেশ মিয়া (৪২), তার স্ত্রী রোকেয়া বেগম (৩৫), মেয়ে শোভা (২২) ও মুক্তা (১৪)। ওয়ারেশ মিয়া একজন রিকশাচালক।
সোমবার সকাল ৬টার দিকে মোহাম্মদপুরের টিক্কাপাড়ার সূচনা কমিউনিটি সেন্টার গলির একটি বাসায় আগুন লাগে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক সূত্র জানিয়েছে, ঘরে হঠাৎ করে লাগা আগুনে ওয়ারেশ মিয়া, তার স্ত্রী ও সন্তানেরা দগ্ধ হয়েছেন। ওই সময় তারা ঘুমিয়ে ছিলেন। কীভাবে আগুন লেগেছে তা তারা জানেন না।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন, ওয়ারেশ মিয়ার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে। বাকিরা সামান্য দগ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই বাচ্চু মিয়া।