ঢাকাSunday , 4 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলায় কাউন্সিলর সানুর আত্মসমর্পণ

Link Copied!

খুলনা প্রতিনিধি : হত্যা মামলায় খুলনা সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মাওলা সানু (৪২) আদালতে আত্মসমর্পণ করেছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সানু নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার খলিলুর রহমানের ছেলে।
সানুর আইনজীবী অ্যাডভোকেট রজব আলী জানান, গোলাম মাওলা সানু খুলনা সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরপর তিনবার কাউন্সিলর নির্বাচিত হন। এলাকায় তিনি জনপ্রিয়। তার জনপ্রিয়তায় ঈর্ষাম্বিত হয়ে হত্যার ঘটনায় তাকে হুকুমের আসামি করা হয়েছে। যেহেতু তিনি কাউন্সিলর হওয়া সত্ত্বেও এলাকার উন্নয়নে অংশ নিতে পারছেন না, সেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি আত্মসমর্পণ করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বসুপাড়া বাঁশতলা মোড় এলাকার রেজওয়ান হোসেন সুমন তার দুই বন্ধু ইমদাদুল হক মিলন ও সোহাগ সরদারকে নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। বসুপাড়া বাঁশতলা মোড়ে গেলে পূর্ব শত্রুতার জেরে তাদের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত অবস্থায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুমন মারা যায়। এ ঘটনায় নিহত সুমনের মা রাজিয়া আক্তার ডলি বাদী হয়ে গোলাম মাওলা সানুসহ ১২ জনের নাম উল্লেখ ও আরো আট/নয়জনকে অজ্ঞাত আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।