সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতে ইসলামীর ১১ নেতা-কর্মীসহ ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১০০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানা থেকে আটজন, কলারোয়া থানা থেকে জামায়াতের সাতজন, তালা থানা থেকে তিনজন, কালীগঞ্জ থানা থেকে জামায়াতের আটজন, শ্যামনগর থানা থেকে পাঁচজন, আশাশুনি থানা থেকে তিনজন, দেবহাটা থানা থেকে বিএনপির চারজন ও পাটকেলঘাটা থানা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

