ঢাকাSaturday , 3 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী এলাকায় দুটি কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে।শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. আকতার হোসেন (২৭) এবং ফখরুল ইসলাম (৩০)। সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মাদারবাড়ী এলাকার হোটেল রয়েল প্যালেসের সামনে কাভার্ডভ্যান থেকে পণ্য ওঠানো-নামানোর কাজ করার সময় অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে এসে দুই শ্রমিককে ধাক্কা দেয়। দুটি কাভার্ডভানের মাঝে পড়ে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতে মারা যায়। দুর্ঘটনা কবলিত দুটি কাভার্টভ্যান পুলিশ আটক করেছে।