ঢাকাThursday , 1 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিশেষ অভিযানে ৫৫ জন গ্রেপ্তার

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩৪ নেতা-কর্মীসহ ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৫৮০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানা থেকে জামায়াতের ৯ কর্মীসহ ১৫ জন, কলারোয়া থানা থেকে বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মীসহ ১২ জন, তালা থানা থেকে ০২ জন, কালীগঞ্জ থানা থেকে ০৫ জন, শ্যামনগর থানা থেকে বিএনপি-জামায়াতের ৫ কর্মীসহ ০৬ জন, আশাশুনি থানা থেকে জামায়াতের ৫ কর্মীসহ ৭ জন, দেবহাটা থানা থেকে বিএনপির ৪ কর্মী ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।