ঢাকাThursday , 1 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ ইচ্ছা পূরণে ৪ দিন পর দাফন

Link Copied!

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শেষ ইচ্ছাপূরণ করতে মাজার ভক্তকে মৃত্যুর চার দিন পর দাফন করবে পরিবারের সদস্যরা।
উপজেলার ছোট পাউলদিয়া গ্রামের আব্দুল জব্বার তালুকদার (৬৮) মঙ্গলবার সকালে মারা যান। আগামীকাল শুক্রবার জানাজা শেষে নিজের খুঁড়ে রেখে যাওয়া কবরে তাকে দাফন করা হবে। তিনি খুলনার মনির কান পাগলার মুরিদ ছিলেন।
ছেলে জামান তালুকদার জানান, তার বাবা শেষ ইচ্ছার কথা বলে গিয়েছেন- জুমার নামাজের পর দাফন করতে। তাই হিমায়িত প্রক্রিয়া ছাড়াই কাফনের কাপড় পরানো অবস্থায় তার বাবার মরদেহ ঘরের ভেতর রাখা হয়েছে।
মৃত্যুর সাত মাস আগে নিজ ঘরের ভেতর নিজের কবর খুঁড়ে গিয়েছিলেন মাজার ভক্ত আব্দুল জব্বার।
এ প্রসঙ্গে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কালাম জানান, এটা একান্তই মৃত ব্যক্তির পরিবারের ব্যাপার। কবে নিহতের লাশ দাফন করা হবে এটা সিদ্ধান্ত নেবে তার পরিবার-পরিজন।
আব্দুল জব্বার দুটি বিয়ে করেছেন। তার তিন ছেলে ও সাত মেয়ে।