ঢাকাWednesday , 31 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আক্রমণ হলে সমুচিত জবাব দেওয়া হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা ক্ষমতায়। আমাদের ধৈর্য ধরতে হবে। ঠান্ডা মাথায় মোকাবিলা করতে হবে।আমরা কোনো উস্কানি দেব না। কিন্তু আক্রমণ হলে সমুচিত জবাব দেওয়া হবে।
বুধবার দুপুরে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণববিচার আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি-জামায়াতের নামে পেট্রোল বোমায় মানুষ হত্যাকরীদের বিচার শীর্ষক দাবিতে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের নেতা-কর্মীদের প্রস্তত হওয়ার আহ্বান জানিয়ে তিনি এখন থেকে মানসিকভাবে সর্তক থাকার পরামর্শ দেন।
সেতুমন্ত্রী বলেন, তারা রাস্তায় তাণ্ডব করবে, সন্ত্রাসী কার্যক্রম চালাবে। এইটা যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা প্রতিরোধ করব। সেখানে কোন আপোষ নাই। এখানে আমাদের মুক্তিযুদ্ধের প্রশ্ন।আমাদের দেশের স্থিতিশীলতার প্রশ্ন। কারণ দেশ এগিয়ে যাচ্ছে আর তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে বলেও বিএনপির সমালোচনা করেন তিনি।
সভাপতির বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রী খালেদা জিয়ার রায় নিয়ে দেশে কোনো অরাজক ও নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করা হলে সেদিন আমরা তাদের অ্যাকশন দেখে রিঅ্যাকশন নেব বলে হুঁশিয়ারি দেন।