ঢাকাTuesday , 30 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর বাগহাটায় উন্নত ব্রুড মাছ উৎপাদন ও প্রজনন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

Link Copied!

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ব্রুড ব্যাংক প্রকল্প (৩য় পর্যায়)’র প্রকল্প পরিচালক মো. সিরাজুর রহমান; এ সময় জেলা মৎস্য কর্মকর্তা (নরসিংদী) তোফাজ উদ্দিন আহমেদ, প্রকল্পের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল হাসান, বাগহাটা মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক বিচিত্র কুমার সরকার উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরের আওতাধীন ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প (৩য় পর্যায়)’র উদ্যোগে নরসিংদীর বাগহাটায় উন্নত ব্রুড মাছ উৎপাদন ও প্রজনন পদ্ধতি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। গত ২৭ জানুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণ ৩১ জানুয়ারি শেষ হবে।
প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে নরসিংদীর জেলা মৎস্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুড ব্যাংক প্রকল্প (৩য় পর্যায়)’র প্রকল্প পরিচালক মো. সিরাজুর রহমান। জেলা মৎস্য কর্মকর্তা (নরসিংদী) তোফাজ উদ্দিন আহমেদ, প্রকল্পের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল হাসান, বাগহাটা মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক বিচিত্র কুমার সরকারসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক মো. সিরাজুর রহমান বলেন, রুই, কাতলা ও মৃগেল মাছ চাষের ক্ষেত্রে অন্তঃপ্রজনন ও সংকরায়ন রোধ করা গেলে এই মাছের উৎপাদন কাক্সিক্ষত হারে বৃদ্ধি করা সম্ভব। এ সময় তিনি জানান, প্রকল্পের তত্ত্বাবধানে পদ্মা, হালদা ও যমুনা নদী থেকে রুই, কাতলা ও মৃগেলের খাঁটি রেণু সংগ্রহ করে প্রকল্পভুক্ত মৎস্য খামারে ব্রুড উৎপাদন করা হচ্ছে। এই ব্রুড মাছ থেকে উৎপাদিত খাঁটি ও গুণগত মানসম্পন্ন রেণু দেশের বিভিন্ন প্রান্তে মৎস্য চাষি ও হ্যাচারি মালিকদের নিকট পোঁছে দেয়া হবে বলেও জানান প্রকল্প পরিচালক।
প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় সফল ২৫ জন মৎস্য চাষি, নার্সারার ও হ্যাচারি মালিক অংশগ্রহণ করেন। কর্মশালায় মাছের কৃত্রিম প্রজননের ইতিহাস, অন্তঃপ্রজনন, সংকরায়ন, ব্রুড মাছের ঋণাত্মক নির্বাচন, ব্রুড মাছের উন্নয়ন, উন্নত ব্রুড মাছ উৎপাদনের কলাকৌশল, ব্রুড মাছের ব্যবস্থাপনা, প্রজনন পদ্ধতি, প্রাকৃতিক পরিবেশে মাছের প্রজনন কৌশল, প্রাকৃতিক প্রজননের পরিবেশ ও হরমোনের প্রভাব, কৃত্রিম প্রজননের ফলাফল, মাছের জিন ব্যাংক, ইনসিটু পদ্ধতি, এক্সসিটু পদ্ধতি, ক্রায়ো প্রিজারভেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।