ঢাকাTuesday , 30 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল নিরাপত্তা আইনে বিষয়গুলো স্পষ্ট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিতর্কিত ৫৭ ধারা বাতিল করে মন্ত্রিসভায় অনুমোদিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অত্যন্ত স্বচ্ছ্তার সঙ্গেই করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনেক চিন্তা ভাবনা করেই করা হয়েছে। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এ আইন করা হয়েছে। আগের আইসিটি আইনটি বিএনপির সময়ে করা ছিল। যেখানে অনেক বিষয় অস্পষ্ট ছিল। ডিজিটাল নিরাপত্তা আইনে বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের (ডিসিসিআই) নব নির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ সংসদ সদস্যদের মান-ইজ্জত রক্ষা করবে। তাদের মান ইজ্জতের কথা চিন্তা করেও এ আইন করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) গণমাধ্যমে যেভাবে সংসদ সদস্যের বিরুদ্ধে রিপোর্ট করেন, তাতে তাদের মান-ইজ্জত থাকে না। তাদের সম্মান ক্ষুণ্ন হয়, তারা তো জনপ্রতিনিধি। তাই এগুলো ঠেকাতেই এ আইন করা হয়েছে।’
‘গণমাধ্যমে সংসদ সদস্যদের বিরুদ্ধে রিপোর্ট বন্ধ করতে এ আইন করা হলেও আমার বিশ্বাস আপনাদের (সাংবাদিক) ঠেকানো যাবে না,’ বলেন তোফায়েল আহমেদ।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে কি না, তাদের সঙ্গে সংলাপ করা হবে কি না জানতে চাইলে আওয়ামী লীগের বর্ষীয়ান এই রাজনীতিক বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। তাদের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের কোনো সুযোগ নেই।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালে আমরা সংলাপ চেয়েছিলাম, কিন্তু বিএনপি আসেনি। এখন তারা সংলাপ চায়, কিন্তু আওয়ামী লীগ তো চায় না। সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে সঠিক সময়ে আগামী নির্বাচন হবে। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, আজকের বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৯ বছরে দেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
এর আগে ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাশেম খানের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিতর্কিত ৫৭ ধারা বাতিল করে সাইবার অপরাধের শাস্তি ও জেল-জরিমানার বিধান রেখে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুমোদন দেওয়া হয়। এটি নিয়ে এখন সাংবাদিকসমাজসহ বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করছে।