ঢাকাMonday , 29 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার আদালতে যাবেন খালেদা জিয়া

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় যুক্তিতর্কের শুনানিতে আগামীকাল মঙ্গলবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার দুপুরে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া তার আদালতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল বেলা ১১টার দিকে খালেদা জিয়া আদালতে পৌঁছানে বলে জানান সানাউল্লাহ মিয়া।
পুরান ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলাটির বিচারকাজ চলছে। একই আদালতে বিচারাধীন খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে দায়ের করা অরফানেজ ট্রাস্ট মামলা আগামী ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য ধার্য রয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
মামলাটিতে বিএনপি নেতা সচিব হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি। মামলাটিতে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।