ঢাকাSunday , 28 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার পতনের হুমকি বিএনপির

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ‘অন‌্যায‌্য’ হলে সরকার পতনের আন্দোলন শুরু করার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। রোববার রাজধানীতে পৃথক দুই অনুষ্ঠানে বিএনপি নেতারা সরকারকে এ বিষয়ে সতর্ক করে দিয় ‘গণতন্ত্রের পথে’ ফিরে আসতে বলেছেন।
সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির স্বাধীনতা হলে এক আলোচনা সভায় বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন ব‌লেন, ‘বেগম জিয়ার বিরুদ্ধে অন্যায্য রায় দেয়া হলে মুক্তির আন্দোলন নয়, সরাসরি সরকার পতনের আন্দোলন শুরু হবে। কারণ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব‌্যের প্রসঙ্গ তুলে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি নেতারা নয়, বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বক্তব্য দিয়ে ক্ষমতাসীন দলের মন্ত্রীরাই আদালত অবমাননা করেছে।’
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন আলীর মুক্তির দাবিতে এই সভার আয়োজন করা হয়।
অপরদিকে আরাফাত রহমান কোকোর মৃত‌্যুবার্ষিকী উপলক্ষ‌্যে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে নিলে আমরা কি তখন কান্নাকাটি করবো? ঘরে বসে থাকবো? না, খালেদার মুক্তির আগেই সরকারের পতন ঘটাবো। দেশ তখন কারাগারে পরিণত হবে।।’
তিনি বলেন, ‘বিএনপি সরব হলে সিডরের চেয়েও ভয়ঙ্কর হবে। বিএনপি নেতাদের জেলে নিয়ে কিছুদিন থামিয়ে রাখতে পারবেন কিন্তু চিরকাল তা পারবেন না।’
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘ক্ষমতাসীনদের অপকর্মের কারণেই বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই তাদের সামর্থ্য নেই বলেই বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক তারা সেটা চায় না।’
সভায় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, আয়োজক সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেন লাবু, সহ-সভাপতি আক্তার হোসেন তালুকদার প্রমুখ।