ঢাকাSunday , 28 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার রায় নিয়ে অস্থিতিশীলতা হলে জনগণ প্রতিহত করবে

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার আদালতের রায়কে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে সরকারকে মোকাবিলা করতে হবে না। জনগণ তা প্রতিহত করবে।’
রোববার দুপুরে নারায়ণগঞ্জে দুটি ব্রিজ পুনঃনির্মাণ ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর প্রথম পিলারের পাইলিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আদালতে কী রায় হবে, এর আগেই ফখরুল ইসলাম আলমগীর আদালতকে হুমকি দিচ্ছেন। এর মানে তারা আদালতকে অবমাননা করেছেন ও করছেন। এ বিষয়টি আদালতের নজরে নেওয়া উচিৎ।’
তিনি বলেন, ‘বিএনপি মনে করেছে ইলেকশনে না গেলে আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি হবে। এটা যদি তারা ভেবে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। এবার অনেক দল নির্বাচনে আসবে।’
এর আগে মন্ত্রী সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত গোগনগর-কাশিপুর ক্ষতিগ্রস্ত দুটি পুনঃনির্মিত সেতুর উদ্বোধন করেন। এ সময় সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, জেলা প্রশাসক রাব্বি মিয়া ও পুলিশ সুপার মইনুল হক উপস্থিত ছিলেন।