ঢাকাSunday , 28 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাতে শরিকদের নিয়ে বসছেন খালেদা জিয়া

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দলের নীতি নির্ধারকদের নিয়ে ‘জরুরি বৈঠকের’ পর এবার ২০ দলীয় জোটের শরিকদের নিয়েও বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে খালেদা জিয়ার মামলার কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জোটের অবস্থান ও পরবর্তী কর্মকৌশলসহ বেশ কিছু বিষয় প্রাধান্য পেতে পারে বলে জোট নেতারা মনে করছেন।
দলের সাংগঠনিক বিষয়সহ বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এর আগে গতকাল শনিবার রাতে দলের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া।