ঢাকাSaturday , 27 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির মহাসমাবেশ স্থগিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি ঘোষিত আগামী ১৫ ফেব্রুয়ারির মহাসমাবেশ অনিবার্য কারণে স্থগিত করেছে দলটি।শনিবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ হওয়ার কথা ছিল। এই উদ্যানের এক অংশে একুশে বইমেলা হবে বলে মেলার স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পূর্বঘোষিত ১৫ ফেব্রুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলা শেষে মার্চ মাসে সুবিধামতো সময়ে এ মহাসমাবেশ হবে। পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।