ঢাকাFriday , 26 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্রগতি বাধাগ্রস্ত করতে জঙ্গিবাদের সৃষ্টি

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী-২ (সদর) আসনের সংসদ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হিসেবে জঙ্গিবাদের সৃষ্টি করা হচ্ছে। এর অর্থায়ন হচ্ছে দেশের বাইরে থেকে। এই অর্থায়ন দমনে কাস্টমস বিভাগের নজরদারি বাড়াতে হবে।
সংসদ বাদশা বলেন, অনেক চড়াই-উৎরাই পার করে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রবৃদ্ধি এখন সন্তোষজনক। নানা ষড়যন্ত্র হলেও বাংলাদেশের এই অগ্রগতি কেউ রুখতে পারবে না। শুক্রবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।
রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এই সেমিনারে রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটরের কমিশনার মোয়াজ্জেম হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জিয়াউদ্দিন মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশের রাজশাহী সেক্টরের উপ-মহাপরিচালক কর্নেল গাজী মুহাম্মদ সাজ্জাদ, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মাসুদুর রহমান ভূঞা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটরের অতিরিক্ত কমিশনার সৈয়দ আতিকুর রহমান এবং রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনি বক্তব্য দেন।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সেমিনার কক্ষে গিয়ে শেষ হয়।