ঢাকাFriday , 22 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, দুটি পাইপগান, একটা রামদা, একটা চায়নিজ কুড়াল, এক রাউন্ড শুটারগানের গুলি ও দুই রাউন্ড পাইপগানের গুলি এবং বেশ কিছু মোটা দড়ি উদ্ধার হয়েছে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
শুক্রবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সিটি কলেজের সামনে এই ঘটনা ঘটে।
কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ছাব্বিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গাছের সঙ্গে তার বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে সংবাদে ডিবি পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করে।পুলিশও পাল্টা গুলি শুরু করলে দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে।
এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত এক ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।