ঢাকাSaturday , 9 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেগম রোকেয়া পদক পেলেন ৫ বিশিষ্ট নারী

Link Copied!

নিউজ ডেস্ক : এ বছরের বেগম রোকেয়া পদক পেয়েছেন দেশের স্বনামধন্য পাঁচ নারী। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদকপ্রাপ্তরা হলেন- মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, শিক্ষক শোভারাণী ত্রিপুরা, গ্রামীণ বিকাশ সহায়তা সংস্থার মাহমুদা খাতুন রত্না, চিকিৎসক সুরাইয়া বেগম এবং সাংবাদিক (মরণোত্তর) মাহফুজা খাতুন (বেবী মওদুদ)।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত। বেগম রোকেয়ার অনুপ্রেরণা নিয়েই সরকার পরিচালনা করে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি আমাদের (নারীদের) জন্য নতুন দিগন্তের উন্মোচন করে দিয়েছিলেন। তার জন্যই আজ আমরা এগিয়ে যেতে পেরেছি।
বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ৯ ডিসেম্বর সারা দেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।