ঢাকাWednesday , 22 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাল্যবিবাহ নিরোধ, সহিংসতা রোধে ক্লাস নেওয়ার নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের প্রতিটি উচ্চ বিদ্যালয় ও কলেজে বাল্যবিবাহ নিরোধ, নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে মাসে অন্তত একঘণ্টার একটি ক্লাস নিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে সুপারিশের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দেওয়া হয়।
জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৮তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার মাধমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিব সালমা জাহান স্বাক্ষরিত নির্দেশনাটি মাউশি মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
ছেলেদের ক্ষেত্রে ২১ এবং মেয়েদের ১৮ বছর বয়সের নিচে বিয়ে দেওয়া আইনে নিষিদ্ধ রয়েছে। কিন্তু এ বয়সের নিচে বিয়ে হয়ে যাওয়ার প্রবণতারোধে উদ্যোগ নিয়েছে দুই মন্ত্রণালয়।