ঢাকাFriday , 17 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি বিপদজনক রাজনৈতিক প্রতিষ্ঠান

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি যতদিন চারনীতি বিশ্বাস করবে না। জাতির পিতা এবং স্বাধীনতার ঘোষণাকে বিশ্বাস করবে না। ততদিন পর্যন্ত বিএনপি একটি বিপদজনক রাজনৈতিক প্রতিষ্ঠান।
শুক্রবার সকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা গোলাপনগর নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নতুন করে সংলাপের নামে কার্যত নির্বাচনকে বানচালের চালবাজি করছে, এই চালবাজির ফাঁদে কোন গণতন্ত্রমনা মানুষকে পা দেওয়া উচিত হবে না।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।