ঢাকাSunday , 12 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘মানুষ পরিবর্তন চায়। এজন্য নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে।’ রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে এ কথা বলেন খালেদা জিয়া।
নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। আগামী নির্বাচনে সেনা মোতায়েন এবং ইভিএম বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনা মোতায়েন করতে হবে। শুধু সেনা মোতায়েন নয়, তাদের ম্যজিস্ট্রেসি পাওয়ারও দিতে হবে।
তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, হতে পারে না। প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের বলব,দেশে একটি সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব আপনাদের। আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলুন।’
দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির সমাবেশে আসতে সরকার বাধা দিয়েছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এটি করে সরকার ছোট মনের পরিচয় দিয়েছে।
তিনি বলেন, ‘এত ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না। এরা মানুষকে ভয় পায় । এজন্য ৭ নভেম্বর আমাদের জনসভা করতে দেয়নি । আজকে অনুমতি দিয়েছে। কিন্তু জনগণ যেন আসতে না পারে সেই ব্যবস্থা করেছে। গণপরিবহন বন্ধ করে দিয়েছে। বাইরের জেলার মানুষ যেন না আসতে পারে। রাজধানীর হোটেলগুলোতে অভিযান চালিয়েছে। অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।’
সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘শুধু বিদেশে পাঠিয়েই নয়, বাইরে লোক পাঠিয়ে তাকে পদত্যাগও করানো হয়েছে। তিনি (বিচারপতি এস কে সিনহা) বলেছিলেন- সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিতে চায় -এ কথার কারণে আজকে তাকে বিদায় নিতে হলো।’
গত বছরের ১ মে শ্রমিক সমাবেশে বক্তৃতার দীর্ঘদিন পর এবার প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করলেন খালেদা জিয়া। দীর্ঘদিন পর রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়ে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা রোববার সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। ফলে শাহবাগ থেকে মৎস্যভবন পর্যন্ত ধীরগতি ছিল যানবাহনের।
বেলা ২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভা শুরুর এক ঘণ্টা পর খালেদা জিয়া সমাবেশস্থলে পৌঁছান। এসময় চার দিক থেকে তার নামে স্লোগান ওঠে। তিনি হাত উঁচিয়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন। বিকেল সোয়া ৪টায় বক্তব্য দেওয়া শুরু করেন খালেদা জিয়া।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবদুল্লাহ আল নোমানসহ শীর্ষ নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।