ঢাকাFriday , 10 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারকে উসকানি না দিতে বিএনপির আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি সরকারের কাছ থেকে রাজনৈতিক আচরণ প্রত্যাশা করে জানিয়ে উসকানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতা মির্জা আব্বাস।
শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাস্থল পরিদর্শন করে এই প্রত্যাশার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা করতে আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করবো, তারা যেন কোনো রকমের উসকানিমূলক কার্যক্রম না করেন এবং আমাদেরকে সহযোগিতা করেন। আমরা সরকারের কাছ থেকে রাজনৈতিক আচরণ আশা করবো।’
‘একই সঙ্গে আমরা অন্যান্য রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা চাই। যাতে জনগণের মতো আমরা নিঃসংকোচে প্রকাশ করতে পারি।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খালেদা জিয়া।
বিকাল ৩টায় দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে নিয়ে মির্জা আব্বাস সোহরাওয়ার্দী উদ্যানে যান।
এ সময়ে দলের কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুল সালাম আজাদ, মহানগর দক্ষিণের কাজী আবুল বাশার, রফিকুল ইসলাম রাসেল, সাইফুল ইসলাম পটু, উত্তরের মুন্সি বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, মোস্তাফিজুর রহমান ফিরোজ, যুবদলের মোরতাজুল করীম বাদরু, মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, চেয়ারপারসনের প্রেস উইংযের শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।