ঢাকাThursday , 9 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বনদস্যুরা

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনার সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার হরিহরপুর গ্রাম থেকে জ্যোতিষ মাহাতো (৪৫) নামে এক ঘের ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বনদস্যুরা। এ সময় বাধা দিতে গিয়ে বনদস্যুদের গুলিতে আহত হয়েছেন জ্যোতিষের ভাই ধীরেস মাহাতো।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত জ্যোতিষ হরিহরপুর গ্রামের মতি মাহাতোর ছেলে।
এলাকাবাসী জানায়, রাত ৩টার দিকে কোস্টগার্ডের লোক পরিচয় দিয়ে কয়রা উপজেলার হরিহরপুর গ্রামের ঘের ব্যবসায়ী জ্যোতিষ মাহাতোর বাড়িতে ১০/১২ জনের বনদস্যু দল ঢুকে। এরপর বনদস্যুরা অস্ত্রের মুখে ঘর থেকে জ্যোতিষকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে বনদস্যুরা জ্যোতিষের ভাই ধীরেস মাহাতোকে গুলি করে।
এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত ঘের ব্যবসায়ী জ্যোতিষ মাহাতোকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।