ঢাকাThursday , 9 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিয়ে বাড়িতে ডাকাতের গুলিতে নিহত ২

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৃধাডাঙ্গী এলাকায় একটি বিয়ে বাড়িতে ডাকাতিকালে ডাকাতের গুলিতে দুইজন নিহত ও দুজন আহত হয়েছেন।
নিহত দুজন হলেন মো. সাজ্জাদ মৃধা ও সেন্টু মৃধা। আহত দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্ত জানান, বুধবার দিবাগত মধ্যরাতে একদল ডাকাত উপজেলার মৃধাডাঙ্গী এলাকায় আনসের ফকিরের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে হানা দিয়ে মালামাল লুট করে। এ সময় এলাকাবাসী ডাকাতদের ধরার চেষ্টা করলে ডাকাতরা তাদের উদ্দেশ্য করে গুলি ছুড়ে। এতে আনসের ফকিরের প্রতিবেশী মো. সাজ্জাদ মৃধা ও তার চাচাতো ভাই সেন্টু মৃধাসহ চারজন গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে সাজ্জাদ ও সেন্টুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুলিবিদ্ধ অপর দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।