ঢাকাWednesday , 8 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা প্রদান

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ কর অঞ্চলের আয়োজনে মোট ২৩ জন করদাতাকে সম্মাননা প্রদান করা হয়।
এর মধ্যে নারায়ণগঞ্জ জেলার মো. জসি উদ্দিন মাসুম ও তার পরিবার এবং মুন্সিগঞ্জ জেলার মো. মজিবুর রহমান ও তার পরিবারকে শ্রেষ্ঠ করদাতা ‘করবাহাদুর’ সম্মাননা প্রদান করা হয়।
অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা হাসান আহমেদ, দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতা মো. অ্যাডভোকেট রুহুল আমিন, সর্বোচ্চ আয়কর প্রদানকারী তরুণ করদাতা মো. মিজানুর রহমান ও সর্বোচ্চ আয়কর প্রদানকারী নারী করদাতা নূরজাহান আহম্মেদকেও সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার (দক্ষিণ) কাজী মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিঞা।
এ সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও করদাতারা উপস্থিত ছিলেন।