কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অটোরিকশার ধাক্কায় রাফি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর এলাকায় দৌলতপুর-মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাফি ওই এলাকার রিপন মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, রাফি বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় মিরপুর থেকে ছেড়ে আসা দৌলতপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকশা তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই রাফি মারা যায়। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

