সাতক্ষীরা সংবাদদাতা : জেলার পাটকেলঘাটার কুমিরা বাজারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে ১০ দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার সকালে এই আগুনের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া এক দোকানের মালিক রামপ্রসাদ জানান, তার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে তার ধারণা।পাশাপাশি দোকান থাকায় ১০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১০ টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

