গাজীপুর প্রতিনিধি : ঢাকা-রাজশাহী রেলরুটের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। পরনে সাদা-সোনালী রঙের শাড়ি রয়েছে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক এসএম রকিবুল হক জানান, সকাল সোয়া ১০টার দিকে বরাব এলাকায় ট্রেনের সঙ্গে ওই নারীর ধাক্কা লাগে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

