ঢাকাMonday , 6 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে মাইক্রোর ধাক্কায় বৃদ্ধা নিহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : জেলার শ্রীপুরে মাইক্রোবাসের ধাক্কায় জরিনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার সকালে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জরিনা পটুয়াখালীর কলাপাড়া থানার লেবুপাড়া এলাকার মৃত আব্দুল আলী হাওলাদারের স্ত্রী।
মাওনা হাইওয়ে থানার এসআই মো. হুমায়ূন কবির জানান, দুই মাস আগে শ্রীপুরের উত্তর মাওনা এলাকায় মেয়ের বাড়ি বেড়াতে আসে জরিনা বেগম। আজ সকালে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে এমসি বাজার এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থালেই তিনি মারা যান।